জীবননগরে এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-01-22 ইং
জীবননগরে এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর এসএসসি-৮৭ ব্যাচের বন্ধু মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বন্ধু মেলার আহ্বায়ক কমিটির সভাপতি জি এ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ.ন.ম মোস্তফা কামাল, মাসুদ আলী টিংকু, আসাদুজ্জামান, কলিমুদ্দীন, বিলকিস খাতুন, ওয়ালিউল ইসলাম সাহেব, ইউসুফ উদ্দীন, শহিদুল্লাহ, মফিজুর রহমান, ইমদাদুল হক কালু, শামসুজ্জামান ডাবলু, ওমর ফারুক মোল্লা, তহিদুর রহমান মিনা, শাহাজান সিরাজ, হাফিজুর রহমান বেল্টু, আবু সাঈদ ডালিম, জহিরুল আলম প্রমুখ। সভায় আগামী ৪ঠা মার্চ শনিবার জীবননগর এসএসসি ব্যাচের বন্ধু সভা সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বন্ধু মেলায় অংশগ্রহণের জন্য উপজেলার সকল এসএসসি-৮৭ বন্ধুদের ০১৯৪৮-০১৮৮৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)