মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপক ডা: নাতাশার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-01-20 ইং
মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপক ডা: নাতাশার ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সংবাদ উপস্থাপক ডা: এন কে নাতাশা মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইইডিসিআরের উপদেষ্টা ডা: মুশতাক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার সার্জারি করা হয়। ডা: মুশতাক আরো জানান, গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে ওঠেন তিনি। আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ডা: নাতাশা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন। আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি। টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন তিনি। সর্বশেষ মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন নাতাশা। এ দিকে ডা: নাতাশার মৃত্যুতে তার পরিবার ও গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)