মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-01-20 ইং
মুজিবনগরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: বাংলাদেশ সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েচে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা আনন্দবাস গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুত শোভা মণ্ডলের সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি থেকে বক্তব্য দেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন, ইউপি সদস্য বাবুল মল্লিক, সিবাস্তিন মল্লিক ঝড়ু, রাকিব উদ্দিনসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)