আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

আপলোড তারিখঃ 2017-07-26 ইং
আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় ২০১৬-১৭ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ। এসময় প্রধান অতিথি বলেন আমাদের অত্র উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অনেক গরীব মেধাবী ছাত্র/ছাত্রী অর্থাভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করে আসছি। তিনি সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান, আপনারা যদি তাদের পাশে এগিয়ে আসেন তাহলে তাদের শিক্ষাজীবন উন্নত হবে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)