ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুর ইউপি সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সদস্য আ. হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। সভায় বিদ্যালয়ে সকলের সম্মতিক্রমে হাফিজুর রহমান টিপুকে স্কুলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, স্কুলের সহসভাপতি কামরুজ্জামান কাজল, সদস্য মোস্তেফা, ইমরান হোসেন জনি, মোছা. চায়না খাতুন, মোছা. চায়না আমবিয়া খাতুন প্রমুখ।
