মেহেরপুর যুব মহিলা লীগের উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2023-01-20 ইং
মেহেরপুর যুব মহিলা লীগের উঠান বৈঠক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা গোপালপুর স্কুলমাঠে এ বৈঠকের আয়োজন করা হয়। শ্যামপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ফজিলা খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। সমাবেশে বক্তব্য দেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা প্রমুখ। এসময় সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ছেন এবং এই মেহেরপুরের সকল উন্নয়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেহেরপুরের উন্নয়নের কাজ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি আরও বলেন আপনারা উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)