জীবননগর উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-01-20 ইং
জীবননগর উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা লোকমোর্চার অফিসে এ সভার আয়োজন করা হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউনিয়ন সভাপতি ওসমান গণি, নির্বাহী সদস্য সেলিম উদ্দীন, রেনুকা আক্তার রিতা, নিজামুল হক, স্বপ্না খাতুন, শারমিন আক্তার, নূরুন্নাহার, রিজিয়া খাতুন, মমতাজ খাতুন, দাউদ হোসেন, আজিজুল হক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সালাউদ্দীন কাজল, কাজী সামসুর রহমান চঞ্চল প্রমুখ। সভায় বাল্যবিবাহ ও কৃষিদ্রব্য মূল্য ও আগামী ১১ই ফেব্রুয়ারি লোকমোর্চার জেলা সমাবেশ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী সজল আহাম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)