ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে ফেনসিডিল পাচারের সময় শাওন (৩৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারিয়াপুর তেঁতুলতলা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল। আটককৃত শাওন দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলীর ছেলে। গতকালই তাকে মাদকদ্রব্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় শাওনের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল পাওয়া উদ্ধার করা হয়। শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
