গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-01-18 ইং
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে গাংনী প্রেসক্লাবের পক্ষ থেকে বদলিজনীত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজার সভাপতিত্বে ও আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মৌসুমী খানম। এ সময় গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহবুব আলম, সাবেক সভাপতি প্রফেসর রমজান আলী, যায় যায় দিন ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি মজনুর রহমান আকাশ, ঢাকা পোস্ট ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, গেøাবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ, লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জুরাইস ইসলাম, দৈনিক স্বাধীনতা মত এর জেলা প্রতিনিধি আব্দুল আলিম, খোলা কাগজের প্রতিনিধি মীর শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ই মে ২০২১ তারিখে মৌসুমী খানম গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালনের পর সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন প্রাপ্ত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)