মেহেরপুরে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-01-18 ইং
মেহেরপুরে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:
  সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা মনোজ্ঞ কুচকা আওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সালামী গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, সহকারী পরিদর্শক ওয়াসিম আকরাম, জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, প্রধান শিক্ষক আবুল কাশেম, আশরাফুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)