জীবননগরে ২২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-01-18 ইং
জীবননগরে ২২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ সাদিকুর রহমান (২১) নামের এক যুবক আটক হয়েছেন। আটক সাদিকুর রহমান উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের স্কুলপাড়ার মহির উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালপাড়া গ্রামের স্কুলপাড়ার মাদক ব্যবসায়ী সাদিকুল মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালান। এসময় ২২ বোতল ফেনিসিডিলসহ সাদিকুর রহমানকে আটক করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)