মুজিবনগরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-01-16 ইং
মুজিবনগরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগরের আয়োজনে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।   ইয়াং বাংলা ফিউচার লিডার্স সংগঠনের মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিণী ও ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর উপদেষ্টা সৈয়দা মোনালিসা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম। এছাড়াও সংগঠনটির মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগন, মুজিবনগর উপজেলার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন সংগঠনটির মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)