গাংনীতে তুচ্ছ ঘটনায় যুবককে হাতুড়িপেটা

আপলোড তারিখঃ 2023-01-16 ইং
গাংনীতে তুচ্ছ ঘটনায় যুবককে হাতুড়িপেটা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশির হোসেন (২০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য গতকালই তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত শিশির গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের দিনা উদ্দীনের ছেলে। শিশিরের চাচা সাইদুর রহমান জানান, গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবির হোসেনের সঙ্গে মোটরসাইকেলের নাট খোলাকে কেন্দ্র করে শিশিরের সঙ্গে তার বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে সন্ধ্যায় শিশিরকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ফারুক জানান, ‘শিশিরের কপালে ও বামপায়ে হাতুড়ির আঘাতের গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। কপালের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশিরের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানূগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)