জীবননগরে ১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-01-16 ইং
জীবননগরে ১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ফিরোজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই গোপাল চন্দ্র মণ্ডলসহ সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটক ফিরোজ উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা মাঠপাড়ার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জীবননগরের মনোহরপুর মাঠপাড়ার জাহাঙ্গীর মুন্সির মুদি দোকানের সামনে অভিযান পরিচালরা করে থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ফিরোজকে আটক করা হয়। পরে তাঁর নিকট থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)