ওয়াজ মাহফিলের গেটে ট্রাকের ধাক্কা, কলেজছাত্রকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2023-01-16 ইং
ওয়াজ মাহফিলের গেটে ট্রাকের ধাক্কা, কলেজছাত্রকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ওয়াজ মাহফিলের গেট ভাঙাকে কেন্দ্র করে হাসানুর জামান হাসান (২৫) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮জন। স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কাদিরকোল গ্রামের আলতাফ হোসেন লস্করের ছেলে হাসানুর জামান, একই গ্রামের এনামুল, শুকুর, শামাউল, শোহান, সুজন মিয়া, আজাহার আলী ও আশরাফুল ইসলাম। এদের মধ্যে হাসানুর জামানের অবস্থা আশস্কাজনক। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, মারামারির ঘটনা জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)