নকশিকাঁথা লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপলোড তারিখঃ 2023-01-16 ইং
নকশিকাঁথা লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে গোয়ালন্দ থেকে খুলনাগামী লোকাল ট্রেন নকশিকাঁথার বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল রোববার রাত ৮টার দিকে কালীগঞ্জ একতারপুর মাঠে নকশিকাঁথা লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে গতরাত থেকেই উদ্ধার কাজ চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মোমারকগঞ্জ (কালীগঞ্জ) স্টেশন মাস্টার শাহাজাহান আলী জানান, গোয়ালন্দ থেকে লোকাল ট্রেন নকশিকাঁথা খুলনা অভিমুখে যাচ্ছিল। পথে কালীগঞ্জ সুন্দরপুরে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। এরপর উদ্ধার তৎপরতা শুরু হবে। তবে এখন পর্যন্ত খুলনার সঙ্গে দুই পাশের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলমান আছে। এ দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)