আলমডাঙ্গায় শীতার্তদের জন্য মানবতার ছাউনী স্থাপন

আপলোড তারিখঃ 2023-01-15 ইং
আলমডাঙ্গায় শীতার্তদের জন্য মানবতার ছাউনী স্থাপন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: ‘যার আছে সে দেবেন, যার নেই সে নেবেন’ স্লোগানে শীতার্তদের জন্য আলমডাঙ্গায় মানবতার ছাউনী স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা পৌর শহরের আলিফ উদ্দিন সড়কে এই ছাউনী স্থাপন করে আলমডাঙ্গা ফিটনেস ক্লাব। ক্লাবের সদস্যরা যার যার মতো করে এই ছাউনীতে শীতবস্ত্র রাখেন। জানা যায়, আলমডাঙ্গা ফিটনেস ক্লাবের সদস্যরা নিজ এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য এই ‘মানবতার ছাউনী’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এই উন্মুক্ত ছাউনীতে সামর্থ্যবান ব্যক্তিরা ইচ্ছেমতো শীতবস্ত্র প্রদান করবে, আর যার এই শীতবস্ত্র প্রয়োজন হবে, নিজের জন্য তা নিতে পারবে। আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ও ক্লাবের পরিচালক সাঈদ মো. হিরন উপস্থিত থেকে এই মানবতার ছাউনীতে শীতবস্ত্র প্রদান করে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানেজার সাদ্দাম হোসেন, ট্রেইনার সাব্বির আহম্মেদ, শাহরিয়ার তপু, লিপু হোসেন, বক্সার রতন আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)