চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-01-15 ইং
চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখা সংঘের সভাপতি একেএম আলী আখতার সভাটির সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সংঘের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় হিসাব ও সংঘের অগ্রতির নিয়ে বক্তব্য দেন অ্যাড. সেলিমউদ্দীন খান, ইদ্রিস হোসেন, অ্যাড. আব্দুস সালাম, রওশন আলী, আসাদুজ্জামান গণি, এসএম আব্দুল মোমিন টিপু ও জামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নজির আহমেদ, আবু সাঈদ হেলাল নূর, নূরজাহান, আব্দুল হালিম, একিউএম আলফাজউদ্দীন, হারুন অর রশিদ, আব্দুস সামাদ, রাশিদুল ইসলাম, এস এম মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দীন, গোলাম সরওয়ার, খন্দকার ইকবাল হাসান, আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)