চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-01-15 ইং
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরে অভিযান চালিয়ে সালাউদ্দিন ওরফে তেতুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার বিকেলে ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটক সালাউদ্দিনের নিকট থেকে ২৯০ অ্যাম্পুল নেশাজাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়। আটক সালাউদ্দিন ওরফে তেতুল (৪৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশ পাড়ার মৃত আরজ আলী শেখের ছেলে। সালাউদ্দিন আটক হলেও অভিযানের পূর্বে পালিয়ে যায় তার সহযোগী চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত ফজলুল হকের ছেলে রফিক (৪৫)। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরের গুলশানপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গতকালই সালাউদ্দিন ওরফে তেতুলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)