আন্দুলবাড়ীয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন

আপলোড তারিখঃ 2023-01-14 ইং
আন্দুলবাড়ীয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: একটি পরিচ্ছন্ন গ্রামের স্বপ্ন দেখি স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভীক ফাউন্ডেশন’ এর উদ্যোগে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বাজার সংলগ্ন ফুটবল মাঠ ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নির্ভীক ফাউন্ডপশনের আয়োজনে দুই ঘন্টা ব্যাপী এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।পরিস্কার- পরিচ্ছন্ন অভিযান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোল্লা মোঃমোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল,আকাশ খবরের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি শেখ রাশেদুজ্জামান রাশেদ, সংগঠনের সকল সদস্য সহ আরো অনেকে। এ সময় পরিচ্ছন কার্য্যক্রমে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শিক্ষানবিশ সাংবাদিক নাঈমুর রহমান খান, ক্রীড়া অনুরাগী মোল্লা হাফিজুর রহমান ইয়া, আন্দুলবাড়ীয়া নিউজের রিপোর্টার আব্দুল্লাহ আল-মামুন খান,শেখ মাহামুদুল ইসলাম দিনার, আল আমিন খান, সামির, জাইদুল, কাজী নাযাত, সিয়াম, রাদিন, সাকিব,রাসিদ তামিম, সিফাত, শাকিল, কাজী সিয়াম, হুসাইন রিসাদ, আব্দুল্লাহ, আবু সুফিয়ান সহ আরো অনেকেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)