আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি মিলন মেলা

আপলোড তারিখঃ 2023-01-14 ইং
আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি মিলন মেলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স রাফিন ইলেকট্রিক-এর উদ্যোগে বার্ষিক ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি মিলন মেলা-২০২৩ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রাফিন ইলেক্ট্রিক-এর স্বত্ত্বাধিকারী নাজমুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা আদম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগরের বিআরবি ক্যাবলস্-এর ম্যানেজার আহসান হাবীব, বিজলী ক্যাবলস্-এর ম্যানেজার নজরুল ইসলাম, দর্শনা তোয়া ইলেকট্রনিক্স-এর প্রতিনিধি নূর আলম, জীবননগরের ভাই-ভাই ব্যাটারি হাউজের স্বত্বাধিকারী জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রুপের প্রতিনিধি নয়ন হোসেন, এমইপি গ্রুপের প্রতিনিধি আজানুর ইসলাম ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এসময় আরও উপস্থিত সকল ইলেক্ট্রিশিয়ানদের মধ্যে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক মেম্বার মুনতাজ আলী, জাহিদুল ইসলাম খান ওরফে জাইরুল, দেলোয়ার হোসেন ও জহিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্দুলবাড়ীয়া ক্বওমি মহিলা মাদরাসা ও এতিমখানার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম। পরবতীতে প্রয়াত মিস্ত্রি জালাল উদ্দীনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা তরিকুল ইসলাম। দুপুরের প্রীতিভোজ শেষে র‌্যাফেল ড্র, প্রীতি ফুটবল, ক্রিকেট ও হাঁড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)