মেহেরপুরে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-01-13 ইং
মেহেরপুরে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ৩৮ হাজার মার্কিন ডলার ও ১৭ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রুবেল হোসেন নামে ওই চোরাকারবারিকে উপজেলার খাল পাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ী রুবেল হোসেন বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়ার গ্রামের চাঁদ আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন বলেও জানান বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খাল পাড়া গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে আসা ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইউএস ডলারসহ টাকা পাওয়া যায়। টাকাগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি দীর্ঘ দিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি অর্থপাচার আইনে মামলা করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশি টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)