মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট হেলাল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-01-13 ইং
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট হেলাল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হেলাল হোসেন (২৮) নামের অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উপজেলার মহাজনপুর গ্রামের খানপাড়ার জাকের আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনলাইন জুয়ায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে হেলালের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে আদালতে নেওয়া হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওসি আরও বলেন, হেলাল অনলাইন জুয়ার এজেন্ট। তার কাছ থেকে পাওয়া সাতটি মোবাইলে অনলাইন জুয়ার কয়েক লাখ টাকা লেনদেনের তথ্য খুঁজে পায় পুলিশ। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)