মুজিবনগরে চার ভিক্ষুক পেলেন নতুন জীবন

আপলোড তারিখঃ 2023-01-13 ইং
মুজিবনগরে চার ভিক্ষুক পেলেন নতুন জীবন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ‘উন্নত ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়’ প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলায় চারজন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার দুপুুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে তিনজন প্রতিবন্ধী ভিক্ষুককে মালামালসহ একটি করে ক্ষুদ্র মুদি দোকান ও এক নারীকে একটি গাভী গরু প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুজিববগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা পরিষদ কর্মকর্তা সেলিম রেজা ও বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব। ক্ষুদ্র ব্যবসা মুদি দোকান ও গাভী গরু প্রাপ্তরা হলেন- উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে খবিরুল ইসলাম, মহাজনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে পাপিয়া খাতুন, বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের সুধীর মণ্ডলের ছেলে জোসেফ মণ্ডল ও মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মুনছুর শেখের ছেলে জহিরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)