আন্তঃস্কুল বালিকা ক্রিকেটে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2023-01-13 ইং
আন্তঃস্কুল বালিকা ক্রিকেটে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ৫১তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বালিকা ক্রিকেটে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি ৮ উইকেটে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে ফাইনালে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন হলেও ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দু’জন ক্ষুদে প্রমিলা ক্রিকেটার বৈশাখী ও জান্নাতুল উপস্থিত দর্শকদের ক্রিকেট শৈলী প্রদর্শন করে মন ভরিয়েছে। দু’জনই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এদিকে ফাইনালে সদর উপজেলা পর্যায়ে বালিকা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় রাহেলা খাতুন গার্লস একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও সভাপতি ফজলে রাব্বি মুন্সি ফিট্টু খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল সকাল ৯টায় সদর উপজেলা পর্যায়ে বালিকা ক্রিকেটের উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)