চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি

আপলোড তারিখঃ 2023-01-13 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সড়কের মতিন ফার্মেসি ও তুহিন ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ করার অপরাধে ওই দুই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তিনি বলেন, দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মতিন ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় মতিন ফার্মেসির মালিক আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মেসার্স তুহিন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই অপরাধে তুহিন ফার্মেসির মালিক নাজমুন নকিবকে ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও বেশকিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং সবাইকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা ওধুষ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম মহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)