চুয়াডাঙ্গায় ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-01-12 ইং
চুয়াডাঙ্গায় ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ (২৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার পশুহাট পাড়ার আজিজুল হকের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স ইমার্জেন্সি রোডে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল্লাহ পুলিশের হাতে আটক হয়। এসময় তার শরীর তল্লাশী করলে ১৮পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)