চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-01-12 ইং
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:
  নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল আমিন হাওলাদার (২২) নামের এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে আমিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে রুহুল আমিন হাওলাদারকে বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রুহুল আমিন সরিষাডাঙ্গা গ্রামের মসজিদ পাড়ার জিয়ারুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রুহুল আমিন হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল আমিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)