আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2023-01-11 ইং
আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভা, জেহালা ইউনিয়ন, ডাউকী ইউনিয়ন, বেলগাছি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল দুপুরে আলমডাঙ্গার ডাউকী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকেলে আলমডাঙ্গা শহরে তারাদেবী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়। ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথি থেকে নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, ‘এ অঞ্চলের আবহাওয়া অনেকদিন থেকেই বৈরী হয়ে উঠেছে। গরমের সময় প্রচণ্ড গরম ও শীতকালে প্রচণ্ড শীত। বিশেষ করে শীতকালে শ্রমজীবী দরিদ্র মানুষেরা অসহায় হয়ে পড়েন। তীব্র শীতে কর্মহীন হয়ে পড়লে শীতবস্ত্র ক্রয় ক্ষমতাও হারিয়ে ফেলেন তারা। যারা আর্থিকভাবে স্বচ্ছল, তাদের উচিত সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।’ বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী আবু হাসান মুন্সীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, পৌর সভাপতি মিলন হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সজল আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)