চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-01-08 ইং
চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বিস্তরণ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ের পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ গত শুক্রবার একযোগে চারটি উপজেলায় শুরু হয়েছে। ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালায় গতকাল ২য় দিনে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশির) তত্ত্বাবধানে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এর সাহায্যে শিখন কার্যক্রম চালু করার জন্যই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)