ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ ইন্তেকাল করেছেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী গার্ড অব অনার ছাড়ায় জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদে প্রথম জানাজা ও নিজ জন্মভূমি হোগলডাঙ্গায় রাত ৮টায় দ্বিতীয়দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আ. লতিফের পরিবারের সদস্যরা জানান, মৃত্যুও পূর্বে তিনি নিজে মৃত্যুর পরে তার লাশের দাফন ও গার্ড অব অনার প্রদান বিষয়ে একটি নোট লিখে রেখেছিলেন। উক্ত নোটে তিনি উল্লেক করেন, মৃত্যুর পরে তাকে যেন গার্ড অব অনার প্রদান করা না হয়। এবং একজন সাধারণ মানুষের ন্যায় যেন তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী নিহত বীর মুক্তিযোদ্ধাদের সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। তবে হোগলডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মৃত্যুর পূর্বে তার মৃত্যুর যেন গার্ড অব অনার না দেওয়া হয় সে বিষয়ে একটি নোট লিখে যান। এরই পরিপ্রেক্ষিতে তার গার্ড অব অনার ছাড়ায় তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। গার্ড অব অনার প্রদান না করা হলেও রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা থানার পক্ষ থেকে দাফনের পূর্বে বীর মুক্তিযোদ্ধা আ. লতিফকে শ্রদ্ধা জানানো হয়েছে।’
