অসাবধানবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক

আপলোড তারিখঃ 2023-01-06 ইং
অসাবধানবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মানসিক প্রতিবন্ধীসহ অসাবধানতাবশত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের বিএসএফ-এর হাতে আটককৃত দুই যুবককে দেশে ফিরিয়ে এনেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে আটককৃতদের দেশে ফিরিয়ে এনে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। গতকাল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল ও একই এলাকার বুদু মিয়ার ছেলে মানসিক প্রতিবদ্ধী সাগর। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গতকাল বিকেলে বিএসএফ কর্তৃক নির্মিত কাঁটাতারের বেড়া দেখার জন্য সীমান্ত পিলার ৮৪/৭২-টি পিলার-এর নিকট যায় মুকুল ও সাগর। এসময় ভুলবশত দুজনেই শূন্য লাইন অতিক্রম করার সময় ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কাদীপুর বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়। পরবর্তীতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসি প্রতিপক্ষ ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট-এর সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি অসাবধানতাবশত সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশী নাগরিকদ্বয়কে ফেরত প্রদানের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ৮৪/৮৪-টি পিলারের নিকট বিজিবি বড়বলদিয়া-বিএসএফ কাদিপুর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)