ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এ উপজেলার অসহায় দুস্থদের চিকিৎসা সেবার জন্য ফ্রি অপারেশন কার্যক্রম চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাংবাদিক শেখ শহিদ, শাকিল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
গতকাল অপারেশনের উদ্বোধনীতে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের দরিদ্র আলী আহম্মেদের মেয়ে আমেনা খাতুনের(১৫) এ্যাপেনডিক্স অপারেশন করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এফ.সি.পি.এস সার্জারী কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম মিল্টন, এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. বিএম ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. মাহামুদা, আরএমও ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, ডা. হেলেনা আক্তার নিপা, ডা. রাশেদুজ্জামান প্রমূখ। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের ঐকান্তিক প্রচেষ্টায় এ কার্যক্রম চালু হওয়ায় স্থানীয়সূধী মহল সাধুবাদ জানিয়েছেন। সাথে সাথে এটি যাতে আরও বেগবান হয় সেজন্য সকলে উর্দ্ধতন কত্রপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
