চুয়াডাঙ্গায় ব্যাটারি চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2023-01-06 ইং
চুয়াডাঙ্গায় ব্যাটারি চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ব্যাটারি চুরি সন্দেহ মজিবর রহমান (৫০) এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় মজিবরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম মুজিবর রহমান সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে। মজিবরের পরিবারের সদস্যরা জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে আলুকদিয়া বাজারে উদ্দেশে বের হন মজিবর রহমান। বেলা ১১টার দিকে বাজারে পৌঁছালে রাস্তার পাশের একটি ট্রাকের পাশ থেকে হেঁটে যাওয়ার সময় স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহকর্মীরা ব্যাটারি চোর বলে তাকে বেধড়ক মারধর করে। এসময় মজিবর রহমান গুরুতর জখম অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা মজিবরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘আহত মজিবরের শরীরে বিভিন্ন অংশ আঘাতে চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার ডান পা ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাকে হাসপাতালের মেইল সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)