দামুড়হুদায় স্কুল শিক্ষিকা নার্গিস আরার বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-01-06 ইং
দামুড়হুদায় স্কুল শিক্ষিকা নার্গিস আরার বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ৯ নম্বর মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা নার্গিস আরাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে বিদায় সংবর্দনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী শিক্ষিকা নার্গিস আরা দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুর রহমানের কন্যা ও দৈনিক সময়ের সমীকরণের কার্পাসডাঙ্গা প্রতিনিধি মাহবুবুর রহমান মনির বড় বোন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাফায়েত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আফরোজ জামান শাহীন, সদ্য বিদায়ী সহকারী শিক্ষিকা নার্গিস আরা, শিক্ষক মহিদুল ইসলাম, শিক্ষিকা লুৎফন্নেসা, শামসুন্নাহার প্রমুখ। বিদায়ী শিক্ষিকা নার্গিস আরা বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতিটি ধুলিকনা আমার আপনজন। সাবেক ও বর্তমান প্রতিটি শিক্ষার্থী আমার সন্তানতুল্য। সুনামের সাথে ৪০ বছর চাকরি জীবনে ৩৪টি বছর কাটিয়েছি এই প্রতিষ্ঠানে।’ এসময় অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলে বিদায়ী শিক্ষকের দীর্ঘায়ু কামনা করেন। সব শেষে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সায়মুম কবির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)