চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার দ্বি-মাসিক সভা

আপলোড তারিখঃ 2023-01-06 ইং
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার দ্বি-মাসিক সভা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা লোকমোর্চার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন সভাটির সভাপত্বিত করেন। সভার শুরুতে গত মাসের লোকমোর্চার মাসিক কাজের বিবরণ পাঠ করা হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহসভাপতি তানজিলা মিনি, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর, নির্বাহী সদস্য উম্মে হাবিবা, পারভিন লাইলা, শিরিনা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক দিলরুবা খাতুন, প্রচার সম্পাদক আহাদ আলী মোল¬া, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুলিয়াছ আহাম্মেদ, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন, লোকমোর্চার সদস্য ইলিয়াস হোসেন, শেখ লিটন, শেফালী, অ্যাড. বদর উদ্দিন, অ্যাড. শাহাজাহান আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)