চুয়াডাঙ্গায় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2022-12-30 ইং
চুয়াডাঙ্গায় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল প্রাঙ্গনে চাঁদের আলো সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি নামে চুয়াডাঙ্গার হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীর মধ্যে ও স্থানীয় শীতার্তদের মধ্যে গ্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তা আলমগীর কবির শিপলু, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমেদ, চাঁদের আলো সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন হিজড়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)