চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2022-12-30 ইং
চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা অফিসে শীতার্ত, দুস্থ ও চুয়াডাঙ্গার ১০টি এতিমখানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন মুফতি জুনায়েদ আল হাবিবি, চুয়াডাঙ্গা নিউ মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. আবুল কালাম, মুফতি মো. আজিজুল্লাহ, মাওলানা শফিকুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)