চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-12-29 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী রেলগেট এলাকা থেকে ২৬ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সাজ্জাদ হোসেন বেলাগাছী মুসলিম পাড়ার শফিকুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলগাছী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম গাঁজাসহ সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজ্জাদ হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)