মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-12-29 ইং
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: পরিবারের ভাগ্য বদলের জন্য ১৭ বছর আগে কর্মের তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন সোহেল রানা (৩৭) নামের এক যুবক। তাঁর পরিশ্রমের পাঠানো টাকায় নিজ গ্রাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা পরিবারের সদস্যরা তৈরি করেছেন একটি পাঁকা বাড়ি। তবে সে পাঁকা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করার স্বপ্ন তাঁর আর পূরণ হলো না। নিহত সোহেল রানা ধানখোলা গ্রামের মাঝেরপাড়ার আমজাদ হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, কর্মস্থল মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে অসতর্কাবসত নিচে পড়ে যেয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কবে তার লাশ দেশে এসে পৌঁছাবে তাও জানে না পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)