হলিধানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-12-29 ইং
হলিধানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হলিধানী: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হলিধানী ইউনিয়নের কাতলামারি বাজারে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। হলিধানী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, সহ-সভাপতি আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল হাশেম, সাধারণ সম্পাদক আজিজ মাস্টার, যুগ্ম সম্পাদক মোহন, ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রানা, শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ন সম্পাদক খাইরুল। এছাড়াও সভায় ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)