আলমডাঙ্গার জেহালা বাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
আলমডাঙ্গার জেহালা বাজারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জেহালা রেলবাজার এলাকার ডা. আকছাদ আলীর হোমিও চেম্বারের সামনে থেকে মাদক বিক্রেতা সাব্বিরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ডা. আকছাদ আলীর হোমিও চেম্বারের সামনে কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। সংবাদ পেয়ে সিআইডি পুলিশের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন ও এএসআই মো. আব্দুস সালাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জেহালা ছোট ছোটপুটিমারি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. খন্দকার হাসানুল বান্না ওরফে সাব্বির (৩৫)। এসময় তার দেহ তল্লাশি করে ৪ বোতল ফেনসিডিল উদ্ধা করা হয়। পরে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আলমডাঙ্গা থানায় তার নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)