মতিয়ার রহমানের মৃত্যুতে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
মতিয়ার রহমানের মৃত্যুতে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির শোক প্রকাশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গতকাল ভোরে ভারতের দিল্লি অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কিছুদিন পূর্বে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মতিয়ার রহমান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। দর্শনা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র হিসেবে এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। তাঁর পিতা মরহুম শামসুল ইসলাম ছিলেন দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ, দুঃসময়ের মানুষ। মরহুম মতিয়ার রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের যে অপূরণীয় ক্ষতি হলো, তা পূরণ হবার নয়। দুঃসময়ে দলের প্রতি তাঁর যে ত্যাগ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। এদিকে, মরহুম মতিয়ার রহমানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আ. কাদেরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, মরহুম মতিয়ার রহমানের নামাযে জানাযা ও দাফনকার্যে প্রতিটি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেত-কর্মীদের শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)