দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় চত্বরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ইন্সট্রাক্টর মো রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী সকল অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)