চা-দোকানি থেকে রাতারাতি হয়েছেন পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
চা-দোকানি থেকে রাতারাতি হয়েছেন পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ‘গরু চোর’ জিয়ার আতঙ্কে জীবননগর ও মহেশপুর উপজেলাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের পশ্চিমপাড়ার পদা মন্ডলের ছেলে দিনমজুর মতিয়ার রহমানের গোয়াল থেকে জীবননগর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের জিয়া ও সীমান্ত ইাউনিয়নের বেনীপুর গ্রামের ফারুক গরু চুরি করে ৭৫ হাজার টাকা দরে জীবননগর মাংস বাজারের কাদের কসাইয়ের নিকট বিক্রি করেন। গরুর মালিক মতিয়ার রহমান তাঁর গরুর সন্ধানে জীবননগর মাংস বাজারে এসে নিজের গরুর চামড়া ও রশি দেখে চিনতে পারেন। বিষয়টি এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেন গরু চোর জিয়া ও ফারুক। পরবর্তীতে গরুর মালিক সঠিক বিচারের জন্য স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জীবননগর পৌর মেয়রের নিকট বিচারের জন্য গেলে পৌর মেয়র উভয় পক্ষকে ডেকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনা যেতে না যেতেই গত তিন দিন আগে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রাম থেকে দুটি গরু চুরি করেন জিয়া। গরু দুটির মধ্যে একটি গরু জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার মুকুলের বাড়ি থেকে উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। জীবননগর বাজারের কসাই কাদের বলেন, ‘আমি জিয়া ও ফারুকের কাছ থেকে ৭৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করি। তারা আমার বলেছিল গরুটা ভারতের গরু, তাই পায়ে আঘাত পেয়েছে। সে জন্য দ্রুত গরুটা জবাই করতে হবে। তাদের কথা মতো আমি গরুটা ক্রয় করে জবাই করি। পরে জানতে পারি তারা গরুটা হানিফপুর থেকে চুরি করে আমার কাছে বিক্রি করেছে। এ বিষয়ে মেয়র সাহেব আমাকে ১ লাখ টাকা জরিমানা করেছে। আমি সেই টাকা পরিশোধ করে দিয়েছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, জিয়া দীর্ঘদিন যাবৎ জীবননগর বাজারে চায়ের দোকান দিয়ে ব্যবসা করত। জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ক্ষমতায় আসার পর থেকে জিয়া চায়ের দোকান তুলে দিয়ে শুরু করেন বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা। রাতারাতি হয়ে যান জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী। পৌর মেয়রের নাম ভাঙিয়ে চুরি, চাঁদাবাজিসহ প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড করেই চলেছে। যার ফলে জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামের সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে ধারনা করছেন এলাকার সুশীল সমাজ। এ বিষয়ে জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন আগে জিয়া গরু চুরি করেছিল, এটা আমি শুনেছি এবং সে বিষয়ে জরিমানা করা হয়েছিল। তবে কালা গ্রামে যে গরু চুরির ঘটনা ঘটেছে, এ বিষয় আমি কিছু জানি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, শাপলাকলি পাড়ার একটি বাড়ি থেকে একটি চুরিকৃত গরু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)