মেহেরপুরে জিহাদী বইসহ জামায়াতের দুই মহিলা কর্মী আটক

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
মেহেরপুরে জিহাদী বইসহ জামায়াতের দুই মহিলা কর্মী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে গোপন বৈঠক চলাকালে শাহীনুর খাতুন ও ফিরোজা খাতুন নামের জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাঁদের কাছে বিপুল পরিমাণ জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃত শাহিনুর খাতুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পুড়াপাড়া গ্রামের ইসলামের স্ত্রী ও ফিরোজা খাতুন একই গ্রামের পাঠানপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ জিহাদী বই ও জামায়াতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)