গাংনীতে মৌমাছির কামড়ে পথচারীসহ আহত ৪০

আপলোড তারিখঃ 2022-12-27 ইং
গাংনীতে মৌমাছির কামড়ে পথচারীসহ আহত ৪০ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলায় মৌমাছির কামড়ে ৪০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহতদের স্থানীয় চিকিৎসকের নিকটে নেওয়া হয়। জানা যায়, গতকাল বামন্দী-দেবীপুর এলাকায় স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করছিলেন। এসময় রাস্তার পাশের একটি গাছে বড় মৌমাছির চাকে বাজপাখি থাবা দেয়। এসময় মৌচাকের মৌমাছিগুলো ছড়িয়ে যায় ও গাছের নিচে থাকা সাধারণ মানুষ, পথচারী ও কৃষকসহ অন্তত ৪০ জনকে আক্রমণ করে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা আহতদের স্থানীয় চিকিৎসকের নিকটে নেয়। স্থানীয় আল-শেফা ক্লিনিকের চিকিৎসক ফজলুর রহমান জানান, মৌমাছির হুলে আহত অন্তত ৪০ জনকে চিবিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার মৌমাছির কামড়ে গাংনীর সাহারবাটি গ্রামের হায়দার আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছিল। এসময় নিহতের ছেলেসহ পাঁচজন আহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)