কালীগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-12-27 ইং
কালীগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি মংঘর্ষে নূর ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের শাহাজান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নুর ইসলাম কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে আলাইপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা যবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)