ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর প্রতিযোগিতায় রাজশাহী ও সিলেট বিভাগকে হারিয়ে খুলনা বিভাগ ফাইনালে উন্নীত হয়েছে। গত ২৪ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় খুলনা বিভাগের মুখোমুখি হয় সিলেট বিভাগ। সেই খেলায় খুলনা বিভাগ ১-০ গোলে সিলেট বিভাগকে পরাজিত করে। খুলনার পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে চুয়াডাঙ্গার মেয়ে বিদিশা রানী বেদ। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) একই স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ম্যাচে খুলনা বিভাগ ১-০ গোলে রাজশাহী বিভাগকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খুলনা বিভাগের হয়ে সেমিফাইনালে একমাত্র গোলটি করে চুয়াডাঙ্গার মেয়ে প্রমিলা ফুটবলার মানিয়া খাতুন। চুয়াডাঙ্গার প্রমিলা ফুটবলাররা ফাইনালে যাতে ভালো খেলে খুলনা বিভাগকে চ্যাম্পিয়ন করাতে পারে, সে জন্য চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন চুয়াডাঙ্গার প্রমিলা ফুটবলারদের কোচ মিলন বিশ্বাস।
