ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে কোরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে মিরাজুল ইসলাম (১০)। সে উপজেলার জোড়গাছা গ্রামের বাসিন্দা প্রবাসী আশরাফুল হক-গৃহবধূ কুলসুম খাতুন দম্পতির বড় ছেলে ও চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর হাদিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।
জাফরপুর হাদিয়াতুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার মোহতামিম (পরিচালক) আহসান হাবীব জানান, হিফজুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশ খুলনা বিভাগ জোন-২ এর তত্বাবধানে গত ২১ ডিসেম্বর যশোরের বাহাদুরপুর তানজীবুল কোরআন মাদ্রাসায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুলনা বিভাগের ছয় জেলার বিভিন্ন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা এতে অংশগ্রহণ করে। কোরআন ভিত্তিক এই প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পাঁচপারা গ্রুপ থেকে অংশ নিয়ে মিরাজুল ইসলাম সপ্তম স্থান অধিকারসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের এই যোগ্যতা অর্জন করে। তার এই সাফল্যে মাদ্রাসার সকল শিক্ষক ও সহপাঠিসহ ছাত্রদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
